বিনোদন ডেস্ক : শীত আসলেই ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে বনভোজনে যাওয়ার প্রতিযোগীতা শুরু হয়। সেই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও বার্ষিক বন ভোজনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। তাতে সাড়া দিয়ে পরিচালকদের সঙ্গে বনভোজনে মেতেছেন ঢাকাই ছবির তারকারা।
শুক্রবার সাত সকালেই বিশাল গাড়ি বহর নিয়ে ঢাকার অদূরে নারায়নগঞ্জের ভুলতায় সুবর্ণগ্রাম অ্যামিউসমেন্ট পার্কে হাজির হয়েছেন নির্মাতা আর তারকারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে আনন্দঘন সময় কাটাবেন সবাই। তারই ফাঁকে চলছে ছবি আর সেলফি তোলার ধুম। আবার সঙ্গে সঙ্গেই তা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করছেন তারা। বনভোজনে পরিচালকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন চলচ্চিত্রের শিল্পী, প্রযোজক আর সাংবাদিকরা।
এতে অংশ নিয়েছেন পরিচালক এস এ হক অলিক সাইফ চন্দন, দেবাশীষ বিশ্বাস, মোস্তফা কামাল রাজ, সৈকত নাসির, বুলবুল বিশ্বাস, রিয়াজুল রিজু, শাহীন সুমন, অভিনেতা ওমর সানি, চিত্রনায়িকা পরীমনি, আইরিন, চিত্রনায়ক সায়মন, বাপ্পি চৌধুরীসহ আরো অনেকে।

