ঢাকাSaturday , 16 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাচের মেয়ে বাঁধন

Link Copied!

bhabonবিনোদন ডেস্ক : সেই ছোট্টটি থেকে তার শখ, বড় নাচিয়ে হবেন। নিজে নাচবেন। দর্শকদেরও নাচাবেন। পায়ে ঝুমঝুমি বেধে রোজ রোজ নাচের চর্চা করেন। কিন্তু তার নাচুনে স্বভাবটা ভালো চোখে না আশেপাশের লোকজন। ফলে তার উপর নেমে আসে অলিখিত নিষেধাজ্ঞা। এমন নানা বাধা বিপত্তির গল্প নিয়েই নির্মিত হবে নতুন ধারাবাহিক ‘মেঘের কোলে সুর্য হাসে’। নাটকে নাচের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। এছাড়া আরো থাকছেন চঞ্চল চৌধুরী, পিয়া বিপাশা, শর্মীমালা, শিরিন আলম প্রমুখ।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মানিক মানবিক। তিনি জানালেন, ‘নাটকের গল্পটা  ভিন্নধর্মী। আগামী ১ ফেব্রুয়ারি থেকে টানা দশদিন শুটিং চলবে।’ নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে।
গত মাসে মুক্তি পেয়েছে মানিক মানবিকের চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’।