ঢাকাSaturday , 16 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিনদিনব্যাপী কনসার্টে মুখর শাবিপ্রবি

Link Copied!

concertশাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৪তম ব্যাচের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী  কনসার্ট। অনুষ্ঠানে প্রথমদিন ‘ঋদ্ধ ইন্ট্রো’ এবং দেশের খ্যাতনামা ব্যান্ড ‘অ্যাসেজ’ ও ‘অর্বভাইরাস’।
শুক্রবার সন্ধ্যা থেকে শুরু আয়োজনের সার্বিক সহযোগিতা করে এলিট পেইন্ট এবং পোলার আইসক্রিম।
কনসার্টের উদ্বোধন করেন শাবি ভিসি ড. মো. আমিনুল হক ভূইয়া। এসময় তিনি ১৩-১৪ সেশনের শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করেন এবং এ ধরনের কাজে শিক্ষার্থীরা আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়টিতে প্রায়ই কনসার্ট হলেও প্রায় দুবছর পর ক্যাম্পাসে ‘ওপেন কনসার্ট’ এ বিপুল দর্শনার্থীদের সমাগম দেখা গেছে।
কনসার্টে দেশের অন্যতম খ্যাতনামা ব্যান্ড ‘অ্যাসেজ’ ও ‘অর্বভাইরাস’ এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডদল রিম নোঙ্গর ও ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া ব্যান্ড ‘ঋদ্ধ’ পারফর্ম করে।
এসময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সহকারী প্রক্টর মো. শাকিল ভূইয়া, মো. জাহিদ হোসেনসহ ইন্ট্রো’ ১৩ এর উপদেষ্টামণ্ডলী, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন, এলিট পেইন্ট ও পোলার আইসক্রিমের পক্ষ থেকে সম্মানিত অতিথিরা।
কনসার্টে ২৪তম ব্যাচের সবকটি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে একটি প্রামাণ্যচিত্রও দেখানো হয়।