ঢাকাSaturday , 16 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষিকাদের ইভটিজিং করায় ৪ ছাত্র বহিষ্কার

Link Copied!

Noakhaliনোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষকদের উত্ত্যক্ত করার অভিযোগে ৪ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের মো. মাহমুদুল হাসান মামুন, এগ্রিকালচার বিভাগের ১০ম ব্যাচের খাইরুল বাসার বিপ্লব, এপ্লায়েড ম্যাথমেটিক্স বিভাগের ১০ম ব্যাচের শাহীন আলম স্বাধীন ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম ব্যাচের সবুজ ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন নারী শিক্ষককে উদ্দেশ্য করে অশালীন উক্তি ও আচারণ করে অভিযুক্ত ওই চার শিক্ষার্থী। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে অভিযুক্ত চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কৃত ও ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে তাদের কেনো স্থানীয়ভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে প্রক্টরকে ৭ দিনের সময় দিয়ে নোটিশ দেয়া হয়েছে।