ঢাকাFriday , 15 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিসিএলে উত্তরাঞ্চলের জয়

Link Copied!

bcl-picস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের খেলায় শুক্রবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হয় উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। চারদিনের লড়াই শেষে ৭৪ রানের জয় পেয়েছে উত্তরাঞ্চল। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন জয়ী দলের তাইজুল ইসলাম। ম্যাচটিতে ৬ উইকেট পেয়েছেন জাতীয় দলের এই স্পিনার।
অপর ম্যাচে তাসামুল হকের ১১০ বলে অপরাজিত ৯১ রানের দুর্দান্ত এক ইনিংসে জয়ের সম্ভাবনা দেখেছিল পূর্বাঞ্চল। কিন্তু শেষ পর্যন্ত জয় অধরাই থাকল।  বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্য ম্যাচটি শেষ হয়েছে নিষ্প্রাণ ড্রয়ে।
আরিফুল হক (১১৫) ও ফরহাদ হোসেনের (১০৬) জোড়া সেঞ্চুরিতে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৩৯২ রান করে উত্তরাঞ্চল। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩৪৪ রানে অলআউট হয় দক্ষিণাঞ্চল। তাই ৪৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে উত্তরাঞ্চল সংগ্রহ করে ১৮২ রান। তাতে দক্ষিণাঞ্চলের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৩১ রান। সেই রান তাড়া করতে নেমে ১৫৬ রানে গুটিয়ে যায় দক্ষিণাঞ্চলের ইনিংস। দক্ষিণাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন শাহরিয়ার নাফিস।
এদিকে ৩ উইকেটে ৬৪ রান নিয়ে চতুর্থ  দিনের খেলা শুরু করে মধ্যাঞ্চল। তানভীর হায়দারের ৪৬ রানের পরও ১৬৮ রানে থেমে যায় তাদের দ্বিতীয় ইনিংস।  আর তাতে পূর্বাঞ্চলের সামনে জয়ের জন্য ৪৬ ওভারে ২০৮ রান টার্গেট ছুড়ে দেয় প্রথম ইনিংসে ৩৯ রানের লিড পাওয়া মধ্যাঞ্চল। এই লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৮৩ রান করতে সক্ষম হয় পূর্বাঞ্চল।