স্পোর্টস ডেস্ক : ২০০৬ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টি২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশ দলের। আর শুক্রবার বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার চার ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হলো শুভাগত হোম চৌধুরী আর কাজী নুরুল হাসান সোহানের। গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ে বিপক্ষে টি২০তে অভিষেক হয়েছিল লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের।
এরআগে টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল শুভাগতর। তবে শুক্রবার বাংলাদেশের ৪৯তম এবং ৫০ তম ক্রিকেটার হিসেবে টি২০তে অভিষেক হয়েছে ডানহাতি অলরাউন্ডার শুভাগত ও কাজী নুরুল হাসান সোহানের।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টি২০ ম্যাচে টসে জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে। ১৪ সদস্যের ঘোষিত দল থেকে একাদশে জায়গা হয়নি আবু হায়দার রনি, ইমরুল কায়েস ও আরাফাত সানির।

