ঢাকাFriday , 15 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিবান্দাকে ফেরালেন সাকিব

Link Copied!

sakibস্পোর্টস ডেস্ক : খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে। শুক্রবার টসে জিতে আগে ব্যাট করতে নেমেছে সফরকারী জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনাই করেছে তারা।
ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার সিবান্দা ও মাসাকাদজা সাবলিল ঢঙ্গেই ব্যাট করতে থাকেন। কোনভাবেই আউট করা যাচ্ছিল না তাদের। শেষ পর্যন্ত উইকেট বিচ্ছিন্ন করেন সাকিব আল হাসান। ১১.৬ ওভারে সাকিবের বলে উড়িয়ে মারতে গিয়ে তামিমের হাতে তালুবন্দী হন ভুসি সিবান্দা। তার আগে করে যান ৩৯ বলে ৪৬ রানের দারুণ এক ইনিংস।
দলীয় রান তখন ১০১। তবে এর ঠিক এক বল আগেই আউট হতে পারতেন সিবান্দা। তবে বাউন্ডারি লাইনে কয়েকদফায় চেষ্টার পর ক্যাচ ধরেছিলেন সৌম্য। কিন্তু পা দড়িতে স্পর্শ করায় তা ছক্কা হয়ে যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১২.২ ওভারে ১ উইকেটে ১০৩ রান। ইতোমধ্যে ফিফটি করেছেন আরেক ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা। ৩৪ বলে ৫০ রানে ক্রিজে অপরাজিত আছেন তিনি। ওয়ালার আছেন এক রানে অপরাজিত।
চার ম্যাচের টি২০ সিরিজ। প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশের ১৪ সদস্যের স্কোয়াডে ছিল তিন নতুন মুখ। তবে টি২০ ক্রিকেটে আজ অভিষেক হয়েছে নুরুল হাসান সোহান ও শুভাগত হোমের। বাদ পড়েছেন আবু হায়দার রনি। পুরাতনদের মধ্যে জায়গা হয়নি ইমরুল কায়েস ও আরাফাত সানির।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।