ঢাকাFriday , 15 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্সারের কাছে হেরে গেলেন হ্যারি পটারের প্রফেসর

Link Copied!

harrypotterবিনোদন ডেস্ক : হলিউডের অন্যতম জনপ্রিয় সিরিজ ‌‘হ্যারি পটার’-এর প্রফেসর খ্যাত সেভেরাস স্নেপ নামের তুমুল জনপ্রিয় চরিত্র ব্রিটিশ অভিনেতা অ্যালান রিকম্যান আর নেই। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে অবশেষে তিনি মৃত্যু বরণ করলেন। মৃত্যুকালে এই গুণী অভিনেতার বয়স হয়েছিল ৬৯ বছর।
অভিনেতা রিকম্যানের পারিবারিকসূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মরণব্যাধী ক্যান্সারের সাথে লড়াই করে আসছিলেন ব্রিটিশ এই অভিনেতা। কিন্তু শেষ পর্যন্ত গেল বৃহস্পতিবারে সে লড়াই থামিয়ে জীবনের ওপারে চলে গেছেন তিনি। জনপ্রিয় সিরিজ ছবি ‘হ্যারি পটার’-এর প্রফেসর সেভেরাস স্নেপ চরিত্রটির জন্য তুমুল জনপ্রিয়তা অর্জন করতে সমর্থ হয়েছিলেন অ্যালান রিকম্যান।
উল্লেখ্য, ‌শেক্সপিয়র কোম্পানির মাধ্যমে আশির শুরুতে অভিনয়ে হাতেখড়ি অ্যালান রিকম্যানের। এরপর বেশকিছু সিনেমায় তিনি অভিনয় করে প্রশংসা কুড়াতে সক্ষম হন। কিন্তু ‌’হ্যারি পটার’ সিরিজটি তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করে। যদিও ‌’ডাই হার্ড’-এর খলনায়ক ‘হ্যান্স গ্রুবার’-এর চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে দেন তিনি।
অভিনয় ছাড়া তিনি নির্মাণেও হাত পাকিয়েছেন। জীবদ্দশায় এই জনপ্রিয় অভিনেতা দুটি চলচ্চিত্রও পরিচালনা করেন। একটি ‘এ লিটল চাওস’ এবং অন্যটি গত ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবি ‘দ্য উইন্টার গেস্ট’। গুণী এই চলচ্চিত্রাভিনেতার মৃত্যুতে শুধু হলিউড নয়, বরং বিশ্বচলচ্চিত্রে আজ শোকের ছায়া।