বিনোদন ডেস্ক : অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডকে বলা হয় চলচ্চিত্রের ‘নোবেল’। প্রতি বছরের মত এবারো আমেরিকায় বসতে যাচ্ছে গুরত্বপূর্ণ আর সম্মানিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। আসছে বছরের ফেব্রুয়ারিতে বসছে অস্কার চলচ্চিত্র উৎসবের ৮৭তম আসর। চলচ্চিত্রের প্রভাবশালী এই আয়োজনকে ঘিরে নড়েচড়ে বসছে বিশ্বের বাঘাবাঘা সব চলচ্চিত্র নির্মাতা, অভিনেতাসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলে। এরইমধ্যে গতকাল জানিয়ে দেয়া হল অস্কারের এই আসরে কারা কারা মূল লড়াইয়ে অংশ নেয়ার গৌরব অর্জন করেছেন। তবে সিনেমার চেয়ে এবারের সবচেয়ে আকর্ষিক দিকটি মনে করা হচ্ছে ‘সেরা অভিনেতা’র পুরস্কারটি। কারণ পাঁচবার অস্কারের চূড়ান্ত পর্যায়ে মনোনয়ন পেয়েও একবারো ভাগ্যে জুটেনি অস্কারের স্বাদ। তিনি ‘টাইটানিক’ খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তবে এবার খুব বোল্ডলি উঠে আসছে তার নাম।
জানা গেছে, মাসখানেক আগে থেকেই চলছিল অস্কারে চূড়ান্ত লড়াইয়ে কারা কারা থাকবেন তাদের নাম। অবশেষে ঘোষণা হলো ৮৮তম অস্কারের চূড়ান্ত তালিকা। আর এই তালিকায় অনুমান নির্ভর হলেও আছেন লিওনার্দোসহ বেশকিছু চমক।
দ্য রেভিনেন্ট সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে আছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, ট্রাম্বু সিনেমার জন্য ব্রায়ান ক্র্যাস্টন, দ্য মার্শিয়ানের জন্য ম্যাট ডেমন, স্টিভ জবসের জন্য মাইকেল ফাসবেন্ডার, দ্য ডেনিশ গার্লের জন্য এডি রেডমাইন।
সেরা অভিনেতা হিসেবে লিওনার্দো ছাড়াও সমালোচকরা ভাবছেন চলতি বছরে অস্কার দৌড়ে সবার কোনো অংশে কম প্রভাব রাখবে না ইনারিতুর এই নতুন রেভিনেন্টও। তবে এবার এই ছবির মধ্য দিয়ে দৃষ্টি সবার অভিনেতা লিওনার্দো দ্য ক্যাপ্রিওর প্রতি। অসাধারণ সব সিনেমায় অভিনয় করেও এখনো অস্কার বঞ্চিত তুখোড় অভিনেতা লিওনার্দোর অস্কার জয়ের খরা নির্মাতা ইনারিতু এই ছবির মধ্য দিয়ে ঘুচিয়ে দিবেন বলেও অনেক সিনেমাবোদ্ধা অনুমান করছেন। ছবিতে লিওনোর্দো ছাড়াও অভিনয় করেছেন টম হার্ডি।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান।

