বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান,ঐশ্বরিয়া রাই বচ্চন, হৃতিক রোশন, মাধুরী দিক্ষীত এবং ক্যাটরিনা কাইফের মত তারকা অভিনেতা-অভিনেত্রীদের পর প্রথম কোনো ভারতীয় শিল্পী হিসেবে এবার মাদাম তুসোর মোমের যাদুঘরে স্থান পেতে যাচ্ছেন তুমুল জনপ্রিয় ভারতীয় সঙ্গীতব্যক্তিত্ব সোনু নিগম।
জানা গেছে, সদ্য গত হওয়া ডিসেম্বরে মাদাম তুসোর যাদেুঘরে সোনু নিগমের মোমের মূর্তি গড়ার প্রস্তাব দেন কর্তৃপক্ষ।এমন গৌরান্বিত প্রস্তাব কেই বা নাকচ করেন! ফলে সোনু নিগমের চেহেরা এবং মাপ নিতে শিগগিরই ভারতে আসছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, নিজের পরবর্তী অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে আছেন সোনু। শিগগিরই তিনি অ্যালবামটি রিলিজ দিতে আগ্রহী।

