ঢাকাThursday , 14 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশ

Link Copied!

t20স্পোর্টস ডেস্ক :  ভারতের মাটিতে প্রথমবারের মতো বসছে ষষ্ঠ টি২০ বিশ্বকাপের আসর। ৮ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৩ এপ্রিল পর্যন্ত। এর আগে আইসিসির বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী বিশ্বকাপের ট্রফি ঘুরবে বিভিন্ন দেশে। তার অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) ঢাকায় আসছে আইসিসি টি-২০ বিশ্বকাপের ট্রফি। আগামীকাল (১৫ জানুয়ারি) মর্যাদাপূর্ণ এই ট্রফি থাকবে বাংলাদেশেই।
ঢাকায় ট্রফি পৌঁছালে প্রথমে ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর জমকালো এই ট্রফি নেওয়া হবে বসুন্ধরা সিটি শপিং মলে। সেখানে ক্রিকেটপ্রেমীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
১৫ ফেব্রুয়ারি চমকপ্রদ এই ট্রফি ফের বসুন্ধরা সিটি শপিং মলে রাখা হবে। উন্মুক্ত থাকবে টাইগার ভক্তদের জন্য। এরপর বাংলাদেশ থেকে এই ট্রফি চলে যাবে শ্রীলঙ্কায়।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর মুম্বাই থেকে এর যাত্রা শুরু হয়। অংশগ্রহণকারী ১২টি দেশ ঘুরে ‘নিশান ট্রফি ট্যুরের’ এই যাত্রা  শেষ হবে ১ ফেব্রুয়ারি, ভারতের রাজধানী নয়া দিল্লীতে।
এর মাঝে ১৩-১৪ ডিসেম্বর সর্বপ্রথম ট্রফিটি যায় স্কটল্যান্ডে। আয়ারল্যান্ডে ছিল ১৬-১৭ ডিসেম্বর। ২০-২১ ডিসেম্বর ট্রফি থাকে যায় ইংল্যান্ডে। এরপর নেদারল্যান্ড ঘুরে ২-৭ জানুয়ারি আফ্রিকান মহাদেশে রাখা হয় ট্রফিটি। ২-৩ জানুয়ারি হারারে হয়ে ৫-৭ জানুয়ারি পর্যন্ত থাকে কেপ টাউনে। ১১-১২ জানুয়ারি পাকিস্তান হয়ে ১৪ জানুয়ারি বাংলাদেশে পৌঁছাবে স্বপ্নের এই ট্রফি।
১৭-১৮ জানুয়ারি শ্রীলঙ্কা হয়ে ওশেনিয়া মহাদেশে যাবে ট্রফিটি। নিউজিল্যান্ডে থাকবে ২১-২৪ ও অস্ট্রেলিয়ায় ২৬-৩১ জানুয়ারি।