ঢাকাThursday , 14 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বসেরা মেসিকে বিশেষ উপহার

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : ফুটবলে এই কীর্তিটা কেবল লিওনেল মেসিরই। রেকর্ড পাঁচবার ব্যালন ডি’অর  জিতেছেন তিনি। এর জন্য বিশ্বসেরা মেসিকে বিশেষ  উপহার দিয়েছে অ্যাডিডাস। আর্জেন্টাইন অধিনায়ককে পাঁচটি প্লাটিনাম বুট দিয়ে স্বাগত জানিয়েছে বিশ্বখ্যাত এই ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
সোমবার রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও বার্সেলোনার নেইমারকে পেছনে ফেলে ব্যালন ডি’অর পুরস্কার নিজের দখলে নেন মেসি। এর জন্য আর্জেন্টাইন অধিনায়ককে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে উল্লেখ করেছে অ্যাডিডাস।
বুটের পেছনে রয়েছে চারটি সোনার ডট ও একটি প্লাটিনাম ডট। পাঁচবার ব্যালন ডি’অর জেতার জন্যই এই ধরণের বিশেষ বুট তৈরি করা হয়েছে। বুটের গায়ে স্প্যানিশ ভাষায় লেখা আছে সর্বকালের সেরা ফুটবলার মেসি।
যদিও মেসির অনুভূতি ভিন্ন। এক বিশ্বকাপের কাছেই নাকি এসব কীর্তি ম্লান হয়ে যায় বলে জানিয়েছেন বার্সেলোনার প্রাণভোমরা, ‘বিশ্বকাপকেই আমি এগিয়ে রাখব। একটা বিশ্বকাপের কাছে এই ৫টি ট্রফি ছেড়ে দিতে পারি।’