বিনোদন ডেস্ক : নতুন একটি অ্যালবাম নিয়ে আসছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কাজী শুভ ও রিংকু। সিএমভির ব্যানারে শিগরিগরই অ্যালবামটি রিলিজ পাবে। অ্যালবামের সঙ্গীতায়োজন করেছন গুণী সংগীত পরিচালক ও গায়ক সুমন কল্যাণ।
তিনি জানালেন, ‘মোট আটটি গান থাকছে অ্যালবামে। এতে হাসন রাজা, রাধারমণ, আব্দুল করিম, ভবা পাগলার অপরিচিত গানগুলোই থাকছে। গানগুলো এর আগে খুব একটা গাওয়া হয়নি।’
কাজী শুভ জানালেন, ‘অন্যরকম একটা আইডিয়া। অ্যালবামের প্রত্যেকটা গানই চমৎকার। রিংকুর সঙ্গে দীর্ঘদিন ধরেই কথা হচ্ছিল দুজন মিলে এমন একটা কাজ করবো। ফাইনালি কাজটা শেষ করে খুব ভালো লাগছে। অ্যালবামটি নিয়ে আমি খুব আশাবাদি।’
উল্লেখ্য, ‘পিরিতের পুবালি বাতাস’ নামে একটি অ্যালবামের কাজ করছেন রিংকু। অ্যালবামটি শিগগিরই প্রকাশ হবে। আর ‘সাত জনম ‘শিরোনামে কাজী শুভর একটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। গানটি দর্শক মহলে বেশ সাড়া পড়েছে।

