ঢাকাThursday , 14 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘গোল্ডেন গ্লোব’-এ ইনারিতুর জয়জয়কার

Link Copied!

glovবিনোদন ডেস্ক : গেল বছরের অস্কার প্রতিযোগিতায় সেরার নামটি সবার মনে আছেতো? হ্যাঁ, ‘দ্য বার্ড’-এর কথাই বলা হচ্ছে। ‘দ্য বার্ড’ সিনেমার জন্য অস্কার সেরার পুরস্কার নিয়েছিলেন মেক্সিকান মেধাবী নির্মাতা আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতু। আর এক বছর যেতে না যেতেই ফের আসন্ন ৮৮তম অস্কারেও বেশ জোরেসোরে উঠছে তার নামটিই। কারণ এবার তার নতুন আরো একটি ছবি ‘দ্য রেভিনেন্ট’ চারদিকে তুমুল আলোচনার জন্ম দিচ্ছে। আর এই ছবিটি সত্যিই অস্কারে অন্যান্যদের ভুগিয়ে ছাড়বে তার প্রমান বিশ্বের গরুত্বপূর্ণ প্রতিযোগিতা ‘গোল্ডেন গ্লোব’-এ চলতি আসরে সেরার পুরস্কারটিও নিজের হাওলায় নিয়ে নেয়ায়!  শুধু সেরা ছবি হিসেবে নয়, সেরা নির্মাতা এবং তার ছবিতে অভিনয় করে গোল্ডেন গ্লোব সেরা’র পুরস্কারটিও হাতে নিলেন ‘টাইটানিক’ খ্যাত তারকা অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও।
জানা গেছে, বেভারলি হিল্‌স-এ হয়ে গেল ৭৩তম ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০১৬’। এই অনুষ্ঠানটি ঘিরে রোববার রাতে জড়ো হয়েছিলেন হলিউডের বিগস্টাররা। সম্ভাব্য পুরস্কার জয়ী অভিনেতা-অভিনেত্রীরা এই অনুষ্ঠানকে ঘিরে ছিলেন বেশ উত্তেজিত। রোমাঞ্চে ঠাসা পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমেডিয়ান লিলি জেমস এবং জেমি ফক্স।
দেখে নিন ‘গোল্ডেন গ্লোব ২০১৬’ জয়ীদের পূর্ণ তালিকা:
সেরা মোশন মুভি (ড্রামা)- দ্য রেভেনেন্ট
সেরা মোশন মুভি(কমেডি)- দ্য মার্শান
সেরা অভিনেত্রী (মোশন পিকচার, ড্রামা)- ব্রাই লারসন (ছবি: রুম)
সেরা অভিনেত্রী (মোশন পিকচার, কমেডি)- জেনিফার লরেন্স (ছবি: জয়)
সেরা অভিনেতা (মোশন পিকচার, ড্রামা)- লিওনার্ডো দ্য ক্যাপ্রিও (ছবি: দ্য রেভেনেন্ট)
সেরা অভিনেতা (মোশন পিকচার, কমেডি)- সিলভাস্টার স্ট্যালোন (ছবি: দ্য ক্রিড)
সেরা সহ-অভিনেতা (মোশন পিকচার)- কেট উইন্সলেট (ছবি: স্টিভ জবস)
সেরা নির্মাতা- আলেজান্দ্রো গঞ্জালেজ ইনারিতু (দ্য রেভেনেন্ট)
সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি)- ম্যাট ড্যামন (দ্য মার্শান)
বেস্ট স্ক্রিনপ্ল- অ্যারন সরকিন (স্টিভ জবস)
বেস্ট অরিজিনাল স্কোর- এনিও মরিকন (দ্য হেটফুল এইট)
বেস্ট মোশন পিকচার (অ্যানিমেটেড)- ইনসাইড আউট
বেস্ট অরিজিনাল সং- রাইটিং অন দ্য ওয়াল (স্পেক্টর)
বেস্ট মোশন পিকচার (ফরেন ল্যাঙ্গুয়েজ)- সন অব সল
সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা)-  মিস্টার রোবট
সেরা টেলিভিশন সিরিজ (কমেডি)- মোত্জার্ট ইন দ্য জঙ্গল, আমাজন ভিডিও
সেরা টেলিভিশন লিমিটেড সিরিজ- উল্ফ হল, পিবিএস
সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ, ড্রামা)- জন হ্যাম (ম্যাড মেন)
সেরা অভিনেতা(টেলিভিশন সিরিজ, কমেডি)- গেল গার্সিয়া বার্নাল (মোত্জার্ট ইন দ্য জঙ্গল)
সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, ড্রামা)- তারাজি পি হেনসন (এম্পায়ার)
সেরা অভিনেত্রী(টেলিভিশন সিরিজ, কমেডি)- র‌্যাচেল ব্লুম (ক্রেজি এক্স-গার্লফ্রেন্ড)
সেরা অভিনেত্রী (লিমিটেড টেলিভিশন সিরিজ/মোশন পিকচার ফর টেলিভিশন)— লেডি গাগা