ঢাকাThursday , 14 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাকার বিনিময়ে সরকারি বই

Link Copied!

bookলক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার কমলনগরে টাকার বিনিময়ে শিক্ষার্থীদের সরকারি বই বিতরণ করা হয়েছে। নতুন বছরের প্রথম দিন থেকেই সরকার সারাদেশে একযোগে বিনামূল্যে বই বিতরণ করলেও দক্ষিণ-পূর্ব চরকাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কপালে জোটেনি তা।
অথচ বছরের শুরু থেকেই শিক্ষার্থীরা নতুন বই পেয়ে জ্ঞান অর্জন করবে, পড়ার প্রতি আগ্রহ বাড়বে, শিক্ষার আলোয় আলোকিত হবে এমন লক্ষ্যেই সরকার বিনামূল্যে বই বিতরণ করেছে। কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক শিক্ষার্থীদের কাছ থেকে দুইশত টাকা করে ফি আদায় করে সরকারি বই বিতরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বই বিতরণে ২শ থেকে ৩শ টাকা করে ফি আদায় করে নিয়েছেন প্রধান শিক্ষক। ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত স্কুলে ছাত্র ছাত্রী রয়েছে ৫৩০ জন। স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী নাহিমা আক্তার, ঋতু ও ১ম শ্রেণির ছাত্র আবদুর রহমান, শিহাব রায়হান, মামুন জানায়, তাদের কাছ থেকে ২শ টাকা করে ফি নিয়ে বই দেয়া হয়েছে।
অভিভাবক শাহিনুর ক্ষোভ প্রকাশ করে বলেন,‘আমার এক ছেলে ও এক মেয়ে স্কুলে পড়ে। ২শ টাকা করে ৪শ টাকা দাবি করলে আমি ৩শ টাকা দেই। এতে একজনকে বই দিলেও অন্য জনের বই এখনও দেয় নাই প্রধান শিক্ষক।’
তবে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জিয়াউল হক টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে জানান, তিনি কারো কাছ থেকে কোনো টাকা নেননি। টাকার বিনিময়ে বই বিতরণের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের সহ-সভাপতি মো. মানিক বলেন, ‘টাকা নেয়ার বিষয়টি শুনে আমি প্রধান শিক্ষককে জিজ্ঞাস করলে তিনি বলেন সবাই এভাবেই নেয়।’ ওই বিদ্যালয়ের সভাপতি মো. ইদ্রিস মেম্বার বলেন,‘টাকা নেয়ার বিষয়টি আমি জানিনা।’
উপজেলা শিক্ষা অফিসার খগেন্দ্র সরকার বলেন, ‘টাকা নেয়ার বিষয়টি আমি শুনেছি। কিন্তু লিখিত অভিযোগ পাই নাই। যদি প্রধান শিক্ষক টাকা নিয়ে বই বিতরণ করেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।