ঢাকাWednesday , 13 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজের ভিডিও নিয়ে বিরক্ত আফ্রিদি

Link Copied!

afridiস্পোর্টস ডেস্ক : শহিদ আফ্রিদি, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে এই মুহূর্তে অকল্যান্ডে রয়েছেন তিনি। সোমবার সেখানে বিমানবন্দরে নেমেই সোজা চলে যান ম্যাকডোনাল্ডসে। সঙ্গে ছিলেন আহমেদ শেহজাদ। ম্যাকডোনাল্ডসে পেট পুরে খেলেন দু’জন। ঝামেলাটা বাঁধলো খাওয়ার শেষে।
বিল পরিশোধে আফ্রিদি দোকানিকে দিচ্ছেন মার্কিন ডলার। আর দোকানি চাচ্ছেন নিউজিল্যান্ডের ডলার। এ নিয়ে এক দফা বাদানুবাদ চলেছে তাদের মধ্যে। আফ্রিদি বোঝানোর চেষ্টা করছেন, মার্কিন ডলার ভেঙে নিউজিল্যান্ডের ডলারে যে দাম আসে তা রেখে দিতে। বেচারা দোকানি, কিছুতেই বুঝতে চাচ্ছেন না। বিল পরিশোধে চাই নিউজিল্যান্ডের ডলারই। অন্য কিছুতে হবে না।
এমন বিব্রতকর পরিস্থিতি লক্ষ্য করছিলেন ওয়াকাস নাভিদ নামের এক নিউজিল্যান্ডের নাগরিক। পাকিস্তানের ক্রিকেট ও ‘বুমবুম’ আফ্রিদির দারুণ ভক্ত তিনি। এগিয়ে এলেন প্রিয় তারকার দিকে। আফ্রিদি ও শেহজাদের খারাব বিল পরিশোধ করলেন ওয়াকাস। কিছুটা বিরক্ত হয়েই ম্যাকডোনাল্ডস ছাড়লেন পাকিস্তান অধিনায়ক।
তবে ঘটনার শেষ এখানেই নয়- সেই ভিডিও আবার অনলাইনে ছড়িয়ে পড়েছে। ইউটিউবে এখন দেখতে পাচ্ছেন সবাই। এ নিয়ে আফ্রিদি বলেন, ‘রেস্টুরেন্টে কেউ পুরো ঘটনাটির ভিডিও ধারণ করছিলেন। এখন তা মিডিয়ায় ছেড়ে দিয়েছেন। এতে আমি খুবই হতাশ।’
এমন বিব্রতকর পরিস্থিতিতেও অবশ্য ওয়াকাস নাভিদকে ধন্যবাদ জানাতে ভোলেননি আফ্রিদি। তিনি বলেন, ‘আমাদের পেছনেই দাঁড়িয়ে ছিলেন এক তরুণ। আমাদের খাবার বিল পরিশোধ করতে চান। পাশাপাশি এও বলেন, এভাবেই নাকি নিউজিল্যান্ডে আমাদের স্বাগত জানিয়েছেন তিনি।’