ঢাকাWednesday , 13 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় বাচ্চাদের সাথে ফুটবলে ব্যস্ত অমিতাভ

Link Copied!

amitabবিনোদন ডেস্ক :  শীতের সকাল।কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাব। আশি বছরের এক বৃদ্ধ ফুটবল নিয়ে মাঠে দৌড়াচ্ছেন। তার পরনে কালো ট্রাউজার, স্পোর্টস কেটস। তার আশ-পাশে তাকে ঘিরে ছুটছে বেশকিছু বাচ্চা ছেলে। মাঠের গ্যালারির চারপাশে শত শত মানুষ ভিড় করে দেখছেন প্রতিযোগিতাহীন এক ফুটবল দৌড়!
হ্যাঁ, সম্প্রতি কলকাতার ঐতিহাসিক ‘মোহামেডান স্পোর্টিং ক্লাব’ মাঠে এভাবেই ফুটবল নিয়ে দৌড়াতে দেখা গেল বলিউডের মেগাস্টার খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনকে। না, তিনি অভিনয় ছেড়ে পেশাদারি ফুটবলারের মত মাঠে নামেননি। এটাও ছিল অভিনয়েরই একটা অংশ।
জানা গেছে, ঋভু দাশগুপ্তের ‘তিন’ নামের একটি ছবির শুটিংয়ে কলকাতায় আছেন বলিউডের সুপারস্টার বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন। এই ছবির শুটিংয়ের প্রয়োজনেই মেগাস্টারকে ভোরে ঘুম থেকে উঠ খেলতে হচ্ছে ফুটবল।
উল্লেখ্য, অমিতাভ বচ্চন অভিনীত ‘তিন’ ছবিটি প্রযোজনা করছেন সুজয় ঘোষ। ছবিটিতে এই অমিতাভ ছাড়াও আছেন ‘ডার্টি পিকচার’ খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান এবং গ্যাংস অব ওয়াসিপুর খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ‘তিন’-এ প্রযোজনার বিশেষ দায়িত্বে রয়েছেন সুজিত সরকার।