বিনোদন ডেস্ক : গেল বছরের শেষের দিকেই শোনা গিয়েছিল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত ছবির অভিনেত্রী আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এরপর থেকেই ফিসফাস শোনা যাচ্ছিল যে শেষ পর্যন্ত শাহরুখ হাঁটুর বয়সী অভিনেত্রী আলিয়ার সাথেও রোমান্স করবেন! আপনি আলিয়াকে শাহরুখের হাঁটুর বয়সী বলে মন্তব্য করলেও শাহরুখ তা নারাজ!
জানা গেছে, ‘ইংলিশ ভিংলিশ’ নির্মাতা গৌরী সিন্ধের পরবর্তী ছবি ‘ওয়াক এন্ড টক’-এ রোমান্স ছড়াবেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও আলিয়া ভাট। অসমবয়সী এই অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে বেশ আলোচনায় আসলে চলছির ক’যদন ধরে। কিন্তু সেইসব সমালোচনার কড়া জবাব দিলেন বাদশা নিজেই!
সম্প্রতি ‘ডাব্বু রত্নানি ক্যালেন্ডার’ লাঞ্চ অনুষ্ঠানে পরবর্তী ছবিতে অভিনেত্রী আলিয়ার সাথে অভিনয়ের প্রসঙ্গ চলে আসে। এনডিটিভির এক সংবাদকর্মী শাহরুখকে প্রশ্ন করেন যে কিভাবে তিনি তার হাঁটুর বয়সী নায়িকার সাথে ছবিতে রোমান্স করবেন। এমন প্রশ্ন শোনে শাহরুখ বলেন, মোটেও বিষয়টা এরকম না। আসলে আমিই আলিয়ার চেয়ে তরুণ।
‘দিলওয়ালে’র পর বর্তমানে ‘রইস’ নামের একটি ছবি নিয়ে ব্যস্ত আছেন শাহরুখ। যেখানে দাঁড়ি গোফে ভিন্নলুকে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। এ প্রসঙ্গটিও এড়িয়ে যাননি শাহরুখ। বলেন, সারা রাত ‘রইস’-এর শ্যুটিং করে সে ড্রেসেই এখানে উপস্থিত হয়েছেন।
২০১৬ কেমন কাটাতে চান এমন এক প্রশ্নে শাহরুখ বলেন, কাজ, কাজ এবং আরো কাজের মধ্যে থাকতে চাই।
উল্লেখ্য, ‘ওয়াক এন্ড টক’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন শাহরুখ খানের প্রোডাকশন হাউজ ‘রেড চিলি এন্টারটেইনমেন্ট’ এবং করন যোহরের ‘ধর্ম প্রোডাকশনস’। শিগগিরই শুরু হবে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ। এর এই ছবির নির্মাতা গৌরী সিন্ধি শ্রীদেবীকে নিয়ে ‘ইংলিশ ভিংলিশ’ নামের একটি সিনেমা নির্মাণ করেছিলেন। ছবিটি সিনেমা সমালোচকদের তৃপ্তি করতে পেরেছিল।

