ঢাকাWednesday , 13 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্টারনেটে শ্রীদেবী কন্যার মন্তব্য নিয়ে তোলপাড়

Link Copied!

picবিনোদেন ডেস্ক : সব দেশেই, সব সমাজেই নারীর শরীর নিয়ে তর্ক-বিতর্ক বহু আগে থেকেই। আর ইন্টারনেটের সৌজন্যে সেই তর্কতো হচ্ছে হরহামেশাই। এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে তেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী কন্যা খুশি কাপুর। তবে এবার ব্যাপারটা ঠিক উল্টো। বরং নারীর শরীর নিয়ে যাদের চুলকানি আছে তাদেরকেই তিনি ধুয়ে ছেড়েছেন তার বিশাল মন্তব্যের মাধ্যমে।
জানা গেছে, ক’দিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ‘ছবি’ পোস্ট করে মানুষের বিরূপ মন্তব্য পেয়ে মুখ খুলেছিলেন পূজা বেদীর মেয়ে আলিয়া ইব্রাহিম। আর এবার তার পথেই হাঁটলেন শ্রীদেবী কন্যা খুশি। কারণ, সম্প্রতি খুশিও বেশকিছু ছবি ইন্টারনেটে পোস্ট করেছিলেন। সেখানে তাকে নিয়ে অসংখ্য মানুষ কুরুচিপূর্ণ মন্তব্য করেন। আর এগুলোই সহ্য করতে না পেরে ফের নতুন ছবি পোস্ট করে বিশাল এক স্ট্যাটাস দেন খুশি কাপুর।
ইনস্টাগ্রামে খুশি ছবি পোস্ট করে নিজের ছবি এবং মানুষের কুরুচিপূর্ণ মন্তব্যের ব্যাখ্যা দেন। তার ছবিতে যারা অরুচিকর মন্তব্য করেন, তাদের সমালোচনা করে তিনি বলেন, ‘সৌন্দর্য ও স্টাইল সম্পর্কে আমি যথেষ্ট অবগত। আর ছবিগুলো ইন্টারনেটে পোস্ট করে আমি আরামবোধ করি। হ্যাঁ, সবারই নিজস্ব মতামত জানানোর অধিকার আছে। কিন্তু অন্যকে ছোট করে কুরুচিকর মন্তব্য দিয়ে ঠাসা কথাগুলো যারা বলেন তারা আর যাই হোক ভালো মানুষে হতে পারেন না।
নারী স্বাধীনার এই যুগে ইন্টারনেটে নারী একটু খোলামেলা ছবি দিলেই চারদিকে হৈচৈ পড়ে যাওয়ার বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর। এবং এমন অবস্থাকে দুঃখজনক বলে মন্তব্য করে তিনি বলেন, এই সময়ে নারীবাদ নিয়ে চারিদিকে এত কথা হয়, অথচ তখনও যদি মেয়েদের শরীর নিয়ে কথা শুনতে হয়, তাহলে বিষয়টি সত্যিই দুঃখজনক।
উল্লেখ্য, খুশি কাপুর সবেমাত্র ১৫ বছরে পড়লেন। তার মা শ্রীদেবী এবং বাবা প্রখ্যাত বলিউড প্রযোজক বনি কাপুর।