ঢাকাWednesday , 13 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যালেন্ডার উৎসবে তারার মেলা

Link Copied!

clenderবিনোদন ডেস্ক : ডাব্বু রত্নানিকে বলা হয় এই সময়ে ভারতের সেরাদেরও সেরা ফ্যাশন ফটোগ্রাফার। বলিউডের এমন কোনো তারকা নেই, যার ছবি তেলেননি এই ফটোগ্রাফার। প্রতি বছরে তোলা সেরা তারকার সেরা ছবি নিয়ে তিনি আয়োজন করেন বাৎসরিক ‘ক্যালেন্ডার’ উৎসবের।চলতি বছরেও হয়ে গেল তার বাৎসরিক ‘ক্যালেন্ডার উৎসব ২০১৬’। আর এই উৎসবে হাজির ছিলেন বলিউডের জনপ্রিয় সব তারকা অভিনেতা অভিনেত্রীরা। বলি তারারা একসঙ্গে হয়ে ডাব্বুর ক্যালেন্ডার উৎসবে মেতেছেন নানা ধরনের খুনসুঁটিতে।
ফ্যাশন আর আধুনিক স্টাইলে বলিউড তারকারা এখন কম যান না। বিশ্বের সাথে পাল্লা দিয়ে এই তারকাদের আরও আকর্ষণীয় ও স্টাইলিশ রূপে তুলে ধরেন মুম্বাইয়ের সেলিব্রেটি ফটোগ্রাফার ডাব্বু রত্নানি। আর এই জন্যই প্রত্যেক বছর তার ক্যালেন্ডার লঞ্চের দিকে তাকিয়ে থাকে পুরো বলিউড। প্রতিবারের মত ‘ক্যালেন্ডার ২০১৬’ হয়ে গেল  মঙ্গলবার। এবারের উৎসবে ডাব্বু বলিউডের বেশ আলোচিত অনেক তারকা অভিনেতা অভিনেত্রীর ছবি দিয়ে প্রদর্শনীটি সাজিয়েছেন।
বলিউডের সব নায়ক-নায়িকারাই প্রতি বছর অপেক্ষায় থাকেন ডাব্বু রত্নানির ক্যালেন্ডারের জন্য। ২০১৬তেও তার ব্যতিক্রম হয়নি।গতকাল অনুষ্ঠিত ডাব্বুর ক্যালেন্ডার উৎসবে উপস্থিত ছিলেন বলিউড কিং শাহরুখ খান, শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট, আথিয়া শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, ফারহান আখতার, কৃতি স্যানন, সানি লিওন, লিসা হায়ডন, রেখা, এভলিন শর্মার মত খ্যাতিমান তারকারা।
উল্লেখ্য, সৌন্দর্য, ফ্যাশন এবং স্টাইলে ডাব্বু ভারতে এতটাই জনপ্রিয় যে ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায়ও তাকে বিচারক হিসেবে রাখা হয়েছে। এছাড়া বলিউডের এমন কোনো ফ্যাশন ম্যাগাজিন নেই, যেগুলোর প্রচ্ছদ তার হাত দিয়ে যায়নি। ভারতের নামিদামি ম্যাগাজিনের মধ্যে কসমোপলিটন, ফিল্মফেয়ার, হাই বিল্টজ, অকে ইন্ডিয়া, এলে, ভার্ভে, ফেমিনা, দ্য ম্যান এগুলোর প্রচ্ছদে এখনো তার ছবি দিয়েই করা হয়।