
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক : শিক্ষাঙ্গন ও আর্থিক খাতকে নিষ্ঠুরভাবে আঘাত করে দেশের মেরুদণ্ড ভাঙার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।
বুধবার (১৩ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন বটতলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
অধ্যাপক ফরিদ উদ্দীন বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। আর অর্থনীতির হৃৎপিণ্ড হচ্ছে ব্যংক ব্যবস্থা। দেশের নীতিনির্ধারক মহল থেকে এই দুই সেক্টরকে দীর্ঘমেয়াদীদি দিকে ঠেলে দেয়া হচ্ছে।’
মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘আমরা আমাদের দাবির যৌক্তিকতা প্রমাণ করেছি। সরকারের সর্বোচ্চ মহলে আলোচনার জন্য চিঠি দিয়েছি। ইতিবাচক সাড়া পাইনি। শিক্ষার্থীদের ক্ষতি হলে দায় আমাদের না।’
সমাধানের চাবি সরকারের নীতিনির্ধারক মহলের নিকট বলে তিনি বলেন, ‘বল এখন উনাদের কোর্টে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি।’

