স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্ষসেরা একাদশে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আধিপত্য লক্ষ্য করা গেছে। সোমবার সুইজারল্যান্ডের জুরিখে সংস্থাটির বর্ষসেরা এ্যাওয়ার্ড ঘোষণা অনুষ্ঠানে ঘোষিত বর্ষসেরা একাদশে এই দুটি ক্লাবেরই আটজন ফুটবলার রয়েছেন।
ব্যালন ডি অ’র এর সংক্ষিপ্ত তালিকায় থাকা বার্সার লিওনেল মেসি ও নেইমার এবং রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন সেরা একাদশে। এই তিনজন ছাড়াও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা থেকে আরো পাঁচজন রয়েছেন বর্ষসেরা একাদশে। দুই দল থেকে চার জন করে মোট আটজন ফুটবলার ফুটবলারকে স্থান পেয়েছেন এই তালিকায়। মেসি-নেইমার ছাড়াও এই তালিকায় রয়েছেন বার্সার আন্দ্রেস ইনিয়েস্তা ও দানি আলভেজ। অপরদিকে রোনালদো ছাড়াও রিয়াল থেকে এই দলে রয়েছেন মার্শেলো, সার্জিও রামোস ও লুকা মডরিচ।
ইউরোপের অন্য লিগগুলোর মধ্যে জার্মানির প্রতিনিধি হিসেবে রয়েছেন বায়ার্ন মিউনিখেরে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার, ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইয়ের থিয়াগো সিলভা এবং ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের পল পগবা। ইউরোপের সেরা পাঁচটি লিগের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ফুটবলার ফিফা বর্ষসেরা একাদশে স্থান পায়নি।
সারা বিশ্বের ২০ হাজারেরও বেশি ফুটবলারের মধ্য থেকে ভোটের মাধ্যমে নির্ধারিত হয়েছে এই একাদশ।
বর্ষসেরা একাদশ: গোলরক্ষক- ম্যানুয়েল নয়্যার; ডিফেন্ডার- থিয়াগো সিলভা, মার্সেলো, সার্জিও রামোস ও দানি আলভেজ; মিডফিল্ডার- আন্দ্রেস ইনিয়েস্তা, লুকা মডরিচ ও পল পগবা এবং ফরোয়ার্ড নেইমার, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

