স্পোর্টস ডেস্ক : শারজার মরুভূমিতে বেদুইন শাহজাদার মতো জিম্বাবুয়ের বোলারদের শাসন করলেন শেহজাদ-হুলবাদিন নাইব-নবি-করিম-আসগর- দৌলত-হামজা-রশিদরা। নাম লেখালেন ইতিহাসের পাতায়ও। জিতে নিয়েছেন ওয়ানডে সিরিজ, টি২০ সিরিজে যে আফগানিস্তানকে দেখা গেল তাকে যেন রূপকথার মতোই মনে হয়। পাত্তাই পেল না টেস্ট প্লেইং নেশন নাথান এ্যাস্টল-এন্ডি ফ্ল্যাওয়ারদের উত্তরসূরীরা। স্বপ্নময় হলেও বাস্তবেই আছেন আফগানরা। ভারত-পাকিস্তানের যৌথ প্রযোজনায় পরিচালিত আফগানিস্তান জানান দিচ্ছেন, আমরাও আছি।
এই সিরিজের আগে ওয়ানডে সিরিজ জিতেও টেস্ট খেলুড়ে দেশটিকে লজ্জায় ভাসিয়েছে আফগানরা। টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন মাসের ব্যবধানে এটি দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়। ক্রিকেট বিশ্বকে তারা আরও একবার জানান দিল নিজেদের রূপকথাসম উত্থানের গল্প।
জিম্বাবুয়ের বিপক্ষে স্বপ্নিল এক অধ্যায়ের পর পুরো আফগান জাতি তাদের নায়কদের বরণ করে নিয়েছে। রাজপথে আনন্দ র্যালি বের করে তারা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন ইনজি শিষ্যদের।

