ঢাকাTuesday , 12 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাই সিনেমায় গাইলেন অরিজিৎ সিং

Link Copied!

arjet-singবিনোদন ডেস্ক : শুরু থেকেই চমকে ঠাসা ছিল দীপঙ্কর দীপনের চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। এবার আরেক চমকের খবর দিলেন ছবিটির নির্মাতা। জানালেন, সিনেমায় থাকছে ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের গান। গানটির রেকর্ডিং ইতিমধ্যে শেষ হয়েছে।’ এবারই প্রথমবারের মতো কোন বাংলাদেশী সিনেমায় গাইছেন তিনি। ‘চুপচাপ’ শিরোনামের গানটি লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও সুর করেছেন অরিন্দম চ্যাটার্জী।
উল্লেখ্য, ছবিটিরি প্রধান চরিত্রে অভিনয়  করছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। আরও থাকছেন এবিএম সুমন, নওশাবা আহমেদ ও শতাব্দী ওয়াদুদ। শ্যুটিং শুরু হয়েছে ১০ জানুয়ারি থেকে। ছবিটির কাহিনি লিখেছেন সানি সানোয়ার। ঢাকা পুলিশ পরিবার ও ফ্ল্যাশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এটি নির্মিত হচ্ছে।