ঢাকাTuesday , 12 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘টাইটানিক’ জুটির হাতে গোল্ডেন গ্লোব

Link Copied!

taitanicবিনোদন ডেস্ক : আমেরিকায় একাডেমি পুরস্কার(অস্কার) ও গ্র্যামি অ্যাওয়ার্ডের পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয় ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটিকে। আর এই আসরে একসঙ্গে দীর্ঘদিন পর সেরার পুরস্কার নিতে একই মঞ্চে দাঁড়ালেন জেমস ক্যামেরুনের সৃষ্টি তুমুল জনপ্রিয় ‘টাইটানিক’ খ্যাত তারকা জুটি লিওনার্দোডি ক্যাপ্রিও এবং কেট উইন্সলেট।
জানা গেছে, বেভারলি হিল্‌স-এ রোববার রাতে হয়ে গেল ৭৩তম ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০১৬’। আর পুরস্কার প্রদানের এই বিশাল মঞ্চে একসঙ্গে সেরার পুরস্কারটি নিলেন ‘টাইটানিক’ ছবির সেই দুরন্ত তরুণ-তরূণী।
আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতুর ছবি ‘দ্য রেভিনেন্ট’-এ দুর্দান্ত অভিনয় করে ‘গোল্ডেন গ্লোব ২০১৬’-এর পুরস্কার হাতে নেন ‘টাইটানিক’ ছবির জ্যাক চরিত্রে অভিনয় করা লিওনার্দো ডি ক্যাপ্রিও। এই প্রতিযোগিতায় সেরার পুরস্কারটি নিতে তাকে লড়তে হয়েছে ট্রাম্বু ছবির জন্য ব্রায়ান ক্রেনস্টন, স্টিভ জবস ছবির জন্য মাইকেল ফেসবেন্ডার, দ্য ডেনিশ গার্ল-এর জন্য এডি রেডমাইন এবং কনকুশন ছবির জন্য উইল স্মিথের বিরুদ্ধে।
আর অন্যদিকে ‘টাইটানিক’ ছবিতে রোজ চরিত্রে অভিনয় করা তারকা অভিনেত্রী কেট উইনস্লেটকে ‘স্টিভ জবস’ ছবিতে অভিনয় করে সেরার পুরস্কারটি নিতে লড়তে হয়েছে ইয়ুথ ছবির জেনি ফন্ডা, দ্য হেটফুল এইট-এর জেনিফার জেসন, ট্রাম্বু’র জন্য হেলেন মিরেনের বিরুদ্ধে।
উল্লেখ্য, ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’ আয়োজন করে আসছে। এটা হলিউডের জন্য ফান্ড সংগ্রাহক হিসেবে কাজ করে। প্রতি বছরের শুরুর দিকেই এই পুরস্কার প্রদান করা হয়। জয়-পরাজয় নির্ধারণ করে হলিউডে বসবাসকারী ৮৬ জন পার্ট-টাইম সাংবাদিকের সিদ্ধান্তে। বিদেশী মিডিয়াও একে অধিভুক্ত করে থাকে। মেরিল স্ট্রিপ এবং জ্যাক নিকোলসন সবচেয়ে বেশি বার গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন ৬ বার করে। আর সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন জ্যাক লেমন, ২২ বার। মেরিল স্ট্রিপ ২১টি মনোনয়ন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।