বিনোদন ডেস্ক : গেল বছরে বলিউডের ইতিহাস সৃষ্টি করা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে সুপারস্টার অভিনেতা সালমান খান অভিনীত ও কবির খানের পরিচালনায় ছবি ‘বজরঙ্গি ভাইজান’। শুধু বক্স অফিসেই তোলপাড় করেনি ছবিটি, বরং সিনেআলোচকদের প্রশংসা ছাড়াও ভারতে ঘরোয়া বিভিন্ন জৌলুসপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও দাপট দেখাচ্ছে ছবিটি। এই যেমন সম্প্রতি অনুষ্ঠিত ‘স্টারডাস্ট অ্যাওয়ার্ড ২০১৬’তেও গেল বছরের দাপুটে সব সিনেমাকে হারিয়ে জিতে নিল সেরা ছবির পুরস্কার।
জানা গেছে, সম্প্রতি ভারতে ২০১৫ সালে রিলিজ পাওয়া ছবিগুলো নিয়ে হয়ে গেল ‘স্টারডাস্ট অ্যাওয়ার্ড ২০১৬’। এই প্রতিযোগিতায় সবাইকে ছাপিয়ে সেরা ছবির পুরস্কার গেল ‘বজরঙ্গি ভাইজান’-এর দখলে। সালমান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’-এর সঙ্গে প্রতিযোগিতায় লড়েছে পিকু, বাজিরাও মস্তানি এবং তামাশা’র মত বিখ্যাত ও প্রশংসিত ছবি।
এখানে দেখে নিন ‘স্টারডাস্ট অ্যাওয়ার্ড ২০১৬’-এর গুরুত্বপূর্ণ বিজয়ীদের:
সেরা ছবি- বজরঙ্গি ভাইজান
সেরা পরিচালক- কবীর খান (বজরঙ্গি ভাইজান), আনন্দ এল রাই(তনু ওয়েডস মনু রিটার্নস)
সেরা অভিনেতা- অমিতাভ বচ্চন (শামিতাভ)
সেরা অভিনেত্রী- দীপিকা পাড়ুকোন (পিকু)
সেরা কাহিনি- শ্রীরাম রাঘবন ও অরিজিৎ বিশ্বাস (বদলাপুর)
সেরা চিত্রনাট্য- বরুণ গ্রোভার (মাসান)

