ঢাকাTuesday , 12 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অমিতাভের প্রাক্তন প্রেমিকাকে ‘মা’ ডাকলেন ঐশ্বরিয়া!

Link Copied!

awiseriyaবিনোদন ডেস্ক : একসময় মেগাস্টার খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের সাথে জুটি বেধে সিনেমা করেছেন অভিনেত্রী রেখা। দু’জনের মধ্যে ছিল প্রেমের সম্পর্কও। এমনকি বিয়েরও নাকি কথা ছিল তাদের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত অমিতাভ বচ্চন বিয়ে করে থিতু হলেন জয়া বাদুরিকে। পুরনোকাসন্ধি আওড়ানো হচ্ছে বলে বিগড়ে যাচ্ছেন! না, মোটেও বিগড়ে যাওয়ার মত বিষয় না। কারণ সেই পুরনোকাসন্ধিই যেন আবার স্মরণ করিয়ে দিলেন বচ্চন পরিবারের পুত্রবধু ঐশ্বরিয়া রাই বচ্চন! হ্যাঁ, সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্বশুর অমিতাভ বচ্চনের প্রাক্তন প্রেমিকা রেখাকে ভরা মজলিশে ‘মা’ বলে সম্বোধন করলেন তিনি!
জানা গেছে, বিয়ের পর দীর্ঘদিন পর সিনেমায় আসলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও বচ্চন পরিবারের পুত্রবধু ঐশ্বরিয়া রাই। সন্তান আরাধ্য’র জন্মের পর গেল বছরে মুক্তি পেয়েছে তার প্রশংসিত ছবি ‘জজবা’। আর এই ছবির জন্যই ‘স্টারডাস্ট অ্যাওয়ার্ড ২০১৬’ অনুষ্ঠানে পুরস্কার অর্জন করলেন ঐশ্বরিয়া রাই।
সম্প্রতি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার নিতে মঞ্চে উঠেন ঐশ্বরিয়া রাই। তাকে পুরস্কার দিতে আসেন তুমুল জনপ্রিয় অভিনেত্রী রেখা। পুরস্কার প্রদানের পর প্রতিক্রিয়া জানানোর সময় আবেগাপ্লুত হয়ে অভিনেত্রী রেখাকে ‘মা’ বলে  সম্বোধন করেন ঐশ্বরিয়া। প্রতিক্রিয়ায় রেখাকে উদ্দেশ্য করে ঐশ্বরিয়া বলেন, অভিনয়ে সারাজীবন রেখা তার অনুপ্রেরণা ছিলেন। তিনি তার মা-ই! আর মায়ের কাছ থেকে পুরস্কার পাওয়ার অভিজ্ঞতাকে ‘অসাধারণ’ বলে মন্তব্য করেন তিনি। ​
এসময় অন্যান্যদের সাথে দর্শক সারিতে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়ার শ্বশুর মশাই অমিতাভ বচ্চনও!
‘স্টারডাস্ট অ্যাওয়ার্ড ২০১৬’ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বলিউডের তারকা অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতাসহ সাধারণ দর্শক। অ্যাওঢয়ার্ড অনুষ্ঠানে ‘পাওয়ার প্যাক পারফর্মার অফ দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন ঐশ্বরিয়া।