ঢাকাTuesday , 12 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিক সত্যকিকে বিয়ে করছেন লগ্নজিতা

Link Copied!

sottokiবিনোদন ডেস্ক : এই সময়ে বাংলা ফোক মিউজিক শুনেন অথচ সত্যকির নাম শুনেননি এমন মানুষ খোঁজে পাওয়া দুস্কর। পশ্চিম বাংলার জনপ্রিয় ফোক শিল্পী অর্ক মূখার্জীর গানের দলের অন্যতম সদস্যও তিনি। আর এই পরিচিতি ফোকশিল্পী এবার বিয়ে করতে চলেছেন দীর্ঘদিনের পরিচিত বান্ধবী এবং অনুপমের জনপ্রিয়‘বসন্ত এসে গেছে’ গানটির নারী শিল্পী লগ্নজিতাকে।
জানা গেছে, চলতি মাসের ২১ জানুয়ারি দীর্ঘদিনের পরিচিতি ভারতীয় দুই শিল্পী বন্ধু সত্যকি এবং লগ্নজিতা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। এমন ঘোষণা অবশ্য প্রথমে জানিয়েছেন লগ্নজিতাই।
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সময় লগ্নজিতা ও সত্যকির পরিচয়। সেখান থেকেই পরস্পরের মধ্যে আত্মিক সম্পর্ক গড়ে উঠে। ধীরে ধীরে নিজেদের মধ্যে প্রেমের সম্পর্কও উষ্ণ হয়। চুটিয়ে প্রেমও করেন তারা। এক কিংবা দুই বছর নয়, বরং দীর্ঘ আট বছর চুটিয়ে প্রেম করেন তারা। এরইমধ্যে গান নিয়ে দুজনই ব্যস্ত হয়ে পড়েন। অবশেষে সব ব্যস্ততা শেষে এ মাসেই বিয়ে করে প্রেমকে পরিণতি দেয়ার সিদ্ধান্ত নিলেন এই দুই শিল্পী।