ঢাকাMonday , 11 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরেই সালমান বাটের সেঞ্চুরি

Link Copied!

SALMAN-BUTস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। এর জন্য বিভিন্ন মেয়াদে শাস্তি পান তারা। এমনকি জেলেও যেতে হয়েছিল তাদের।
পাঁচ বছরের ক্রিকেট নির্বাসন কাটিয়ে মোহাম্মদ আমির ফিরেছেন জাতীয় দলে। আর সালমান বাট ও মোহাম্মদ আসিফ ফিরেছেন পাকিস্তানের ঘরোয়া লিগে।
ক্রিকেটে রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে সালমান বাটের। ফিরেই সেঞ্চুরির দেখা পেয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। খালি হাতে থাকতে হয়নি আসিফকেও। প্রত্যাবর্তনের ম্যাচে তিনি পেয়েছেন দুটি উইকেট। মজার বিষয় হচ্ছে, দুজনই খেলেছেন একই দলে, ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভলপমেন্ট অথোরিটির (ওয়াপদা) হয়ে।
রোববার সিন্ধু প্রদেশের হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে ওয়াপদার হয়ে ১৩৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেন সালমান বাট। ১৪৩ বলে ১৪টি চারের মারে এ রান করেন তিনি। এ যেন পাঁচ বছর আগের সেই সালমান বাটের আত্মবিশ্বাসী ব্যাটিং। তার ব্যাটিং নৈপূণ্যে ১৪১ রানের বড় জয় পায় ওয়াপদা।
প্রথমে ব্যাট করে ২৭৭ রান করতে সক্ষম হয় সালমান বাটের ওয়াপদা। জবাবে প্রতিপক্ষ ফেডেরালি অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবল অ্যারিয়াসের ইনিংস থেমে যায় ১৩৬ রানে। ওয়াপদার হয়ে ৬ ওভার বোলিং করে ২২ রান খরচায় ২ উইকেট নেন মোহাম্মদ আসিফ।
ব্যাটে রান আসায় স্বস্তি ঝড়ছে সালমান বাটের কণ্ঠে। তিনি বলেন, ‘এটাই শুরু। আশা করছি নতুন করে আমার শুরু হল। এই ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করব। যত বেশি ম্যাচ খেলব, তত উন্নতি করতে পারব। ছন্দ ফিরে পাব। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবার, বন্ধু-বান্ধব, কোচ, ওয়াপদা টিম ও শুভাকাঙ্ক্ষীদের। তাদের অবদান ছাড়া পুনরায় ক্রিকেটে ফেরা হতো না।’