ঢাকাMonday , 11 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ঈশ্বর প্রদত্ত অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত মেসি’

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : দুই-এক ম্যাচেই সবকিছু বোঝা যায় না। আরদা তুরানের ক্ষেত্রে ব্যাপারটা তেমনটা নয়। লিওনেল মেসিকে আগে থেকেই চেনেন। তখন অবশ্য চিনতেন প্রতিপক্ষ হিসেবে, এখন চেনেন সতীর্থ হয়ে। বার্সেলোনা তারকার পায়ের জাদু দেখে দেখে তিনি অভ্যস্ত।
চেনা-জানার মাঝে রীতিমতো তুরানের কণ্ঠে ঝড়ছে মেসি-স্তুতি। দিন দুয়েক আগে মেসিকে ইতিহাসের সেরা ফুটবলার আখ্যা দিয়েছিলেন তুরান। মেসির প্রশংসায় এবার আরো এক ধাপ এগিয়ে গেলেন তুরস্কের এই তারকা ফুটবলার। বলেছেন, ‘ইশ্বর প্রদত্ত অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত মেসি’। তুরান আরো জানান, বার্সেলোনা সুপারস্টারের মতো ফুটবলার কখনো দেখেননি।
চলতি মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দেন তুরান। তবে কাতালানদের হয়ে মাঠে নামার সুযোগ মিলেছে জানুয়ারিতে। বার্সার জার্সি গায়ে দুটি ম্যাচ খেলেছেন তিনি। তাতেই আলো ছড়িয়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। এর মধ্যে মেসিকে দিয়ে একটি গোল করিয়েছেন তিনি। মাঠে আর্জেন্টাইন অধিনায়কের খেলা উপভোগ করেন। মেসির দুর্দান্ত পাস, ড্রিবলিং সবই তুরানের ভালো লাগে।
তুর্কিশ সংবাদপত্র ‘সাবাহ’কে দেওয়া সাক্ষাতকারে মেসির প্রশংসায় আরদা তুরান বলেন, ‘ঈশ্বরের থেকে অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত ফুটবলার মেসি। আমি তার মতো কাউকে আর দেখিনি। সে মাঠে যা করে সবই আমার ভালো লাগে।’ তিনি আরো বলেন, ‘এটা আসলে কোনো হিংসার বিষয় নয়। আমি মেসির খেলাতেই মুগ্ধ।’
অ্যাটলেটিকো থেকে তুরানকে বার্সেলোনায় নিয়ে আসার ব্যাপারে কোচ লুইস এনরিকের আগ্রহটা একটু বেশি ছিল। কোচের আস্থার প্রতিদান দিতে মুখিয়ে রয়েছেন তুর্কি তারকা। বলেন, ‘বলের ওপর আমার দখল দেখেই হয়তো কোচ লুইস এনরিক আমাকে বার্সায় এনেছেন। ক্লাবে আসার পর তিনি আমাকে আমার করণীয় বুঝিয়ে দিয়েছেন। আমি সেটা মাঠেই করে দেখাতে চাই।’