ঢাকাMonday , 11 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারিনার রঙ বদল

Link Copied!

karinaবিনোদন ডেস্ক : গেল বছরে কারিনা কাপুর খান অভিনীত ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর পর ব্যস্ত হয়ে গিয়েছিলেন আর বাল্কির ছবি ‘কি এন্ড কা’-তে। যেখানে প্রথমবার অর্জুন কাপুরের সাথে রোমান্স করতে দেখা যাবে তাকে। ছবিটি এখন পোস্ট প্রোডাকশনের কাজে থাকলেও অন্য কাজ নিয়ে ব্যস্ত আছেন কারিনা। সম্প্রতি তাকে দেখা গেল একেবারেই ভিন্ন লুকে!
সম্প্রতি লাল লেহেঙ্গায় একটি ফটোশ্যুটে পুরো ভিন্ন লুকে দেখা দিলেন কারিনা কাপুর। যেখানে তার চুলের স্টাইল, মেক-আপ সব মিলিয়ে যেনো অচেনা এক কারিনা!
উল্লেখ্য, আর বাল্কির কমেডি এবং রোমান্সধর্মী ছবি ‘কি এন্ড কা’ ছবিটি আসছে এপ্রিলের ১ তারিখে মুক্তি পাবে। ছবিতে কারিনা-অর্জুন কাপুর ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং রজত কাপুরের মত তারকারা। এছাড়াও অভিষেক ছুবের পরিচালনায় আরেক ছবি ‘উড়তা পাঞ্জাব’-এ অভিনয় নিয়ে ব্যস্ত আছেন কারিনা। ছবিতে দীর্ঘদিন পর প্রাক্তন প্রেমিক শহীদ কাপুরের সাথে অভিনয় করতে দেখা যাবে তাকে।