ঢাকাMonday , 11 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে গর্বিত করেছে প্রিয়াঙ্কা

Link Copied!

priyankaবিনোদন ডেস্ক : গত বছরেই হলিউডে পা রাখলেন বলিউডের অন্যতম আবেদন ছড়ানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয় করে এরইমধ্যে বেশ জনপ্রিয়তাও আদায় করে নিয়েছেন তিনি। আর গত পরশু পেলেন জনপ্রিয়তা সেই স্বীকৃতিও। দক্ষিণ এশিয় হিসেবে প্রথমবার কোনো অভিনেতা আমেরিকার গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড ‘পিওপল চয়েস অ্যাওয়ার্ড’ অর্জন করে প্রিয়াঙ্কা সেই মাইলফলক স্পর্শ করলেন। আর এতে বলিউডের সবার মত উৎফুল্ল সহ-অভিনেতা অক্ষয় কুমারও! তিনি প্রিয়াঙ্কার এই অর্জনকে ভারতের গর্ব বলেও উল্লেখ করেন।
সদ্য অক্ষয়ের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে তাকে দক্ষিণ এশিয়ার প্রথম কোনো অভিনেতা হিসেবে প্রিয়াঙ্কার ‘পিওপল অ্যাওয়ার্ড’ জেতা প্রসঙ্গে জানতে চাইলে প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটা আসলে তার পাওনাই ছিলো। সে অসাধারণ কাজ করে। পিওপল অ্যাওয়ার্ড জিতে সে ভারতকে গর্বিত করেছে। প্রিয়াঙ্কার জন্য শুভ কামনা।
প্রথমবার কোনো ভারতীয় হিসেবে ‘পিওপল চয়েস অ্যাওয়ার্ড’ জিতে নিলেন বলিউডের আবেদন ছড়ানো অভিনেত্রী ও প্রাক্তন বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। আমেরিকান টিভি থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সেখানকার গুরুত্বপূর্ণ ‘পিওপল চয়েস অ্যাওয়ার্ড ২০১৬’ অর্জন করলেন তিনি। আমেরিকান থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে এক শিক্ষানবীশ ‘এফবিআই’-এর এজেন্ট অ্যালেক্স পেরিসের ভূমিকায় অভিনয় করেন। সিরিজটি প্রচার হওয়া মাত্রই টেলিভিশন সিরিজটির জন্য দর্শকের কাছ থেকে প্রচুর প্রশংসা পান তিনি।
উল্লেখ্য, বলিউডে বেশকিছু সিনেমায় প্রিয়াঙ্কার সাথে কাজ করেছেন অ্যাকশন ও কমেডি ধাচের এই হিরো। বিশেষ করে আইতরাজ, আন্দাজ এবং মোজসে শাদি কারুগে বেশ নামও করেছে অক্ষয়-প্রিয়াঙ্কা জুটির!