কুষ্টিয়া প্রতিনিধি : অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অর্থমন্ত্রী প্রদত্ত-প্রতিশ্রুতি পূরণের দাবিতে কর্মবিরতি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।
সোমবার সকাল ১০ টা থেকে এ কর্মসূচী পালন করে শিক্ষকরা। এ সময় তারা বেতন কাঠামোতে অন্যান্য যেসব অসঙ্গতি রয়েছে তাও দূরীকরণের দাবি জানান।
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলী উল্যাহর নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন তারা।
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লাগাতার এ কর্মসূচি পালন করা হচ্ছে।’

