ঢাকাSunday , 10 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সব ধর্মাবলম্বীদের জন্য শত শত মসজিদ খুলে দিয়েছে ফ্রান্স

Link Copied!

Mosqueআন্তর্জাতিক ডেস্ক : সব ধর্মের মানুষের জন্য শত শত মসজিদের দরজা খুলে দিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ। ইসলাম ও মুসলমানদের সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করতে এবং মুসলমানদের সঙ্গে অন্য ধর্মের লোকেদের সম্পর্কের উন্নয়নে চলতি সপ্তাহেই এ উদ্যোগটি নেয়া হয়েছে।
ফ্রান্সে মুসলমানদের শীর্ষস্থানীয় সংগঠন ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ (সিএফসিএম) এই উদ্যোগটি নিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে ‘জাতীয় ঐক্যের’ উদ্দেশ্যে এধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে । দেশটিতে শার্লি এবদো এবং এক সুপারমার্কেটে জঙ্গি হামলার প্রথম বার্ষিকীতে এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সেসময় সবার উদ্দেশে বলা হয়েছে, ‘আসুন চা পান করি আর ইসলাম নিয়ে কথা বলি।’
সিএফসিএমের সভাপতি আনোয়ার কেবিবেচ এএফপিকে জানিয়েছেন, সবাই একত্রিত হতে পারবে এবং সাধারণ মুসলমানদের সঙ্গে মিশতে পারবেন এমন উদ্দেশ্যকে মাথায় রেখেই এই উদ্যোগ নেয়া হয়েছে। শার্লি এবদোতে হামলার বার্ষিকী উদযাপনকালে এ ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে যেন ইসলামের প্রকৃত গুণাবলি সম্পর্কে মানুষকে অবহিত করা যায়। শুধু তাই নয় যে কোনো ধর্মের লোকই এখানে সাদরে আমন্ত্রণ পাবেন বলেও জানিয়েছেন তিনি।
ফ্রান্সে বেশ কিছু জঙ্গি হামলার ঘটনা ঘটায় সেখানে মুসলমানদের প্রতি মানুষের বিদ্বেষ বেড়ে গেছে। পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় মুসলমান রয়েছে ফ্রান্সে। এর বেশির ভাগই উত্তর আফ্রিকার সাবেক ফরাসি উপনিবেশগুলো থেকে দেশটিতে এসেছেন। কিন্তু সেখানকার মুসলমানদের সঙ্গে বিরূপ আচরণের অভিযোগ উঠেছে বার বার।
গত বছর নভেম্বরেই একটি সন্ত্রাসী হামলায় ১৩০ জনকে হত্যা করা হয়েছিল। ওই ঘটনার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের ধর্মীয় বিভিন্ন স্থানে ২০টিন মত অভিযান চালিয়েছে পুলিশ। সন্দেহ থাকায় তিনটি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছিল। এছাড়া মুসলমানদের গতিবিধি এবং ধর্মীয় কাজেও পুলিশের নজরদারি বেড়ে গিয়েছিল। এসব ঘটনায় মুসলমানদের স্বাভাবিক জীবন-যাপন ব্যাহত হচ্ছে। শুধু তাই নয় অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে তাদের দূরত্ব সৃষ্টি হয়েছে। এই দূরত্ব কমাতেই মসজিদগুলো খুলে দেয়া হয়েছে।