ঢাকাSunday , 10 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউনিসেফের নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে নেপাল

Link Copied!

Unicefআন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শিশু তহবিল বা সংক্ষেপে ইউনিসেফের নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে শনিবার নির্বাচিত হয়েছে নেপাল। ২০১৬সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এশিয়া প্যাসিফিক রাষ্ট্রগুলোর প্রতিনিধিত্ব করতেই তাদেরকে নির্বাহী বোর্ডের মধ্যে অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নেপালের স্থানীয় সরকারি কর্মকর্তারা।
জাতিসংঘে নেপালের স্থায়ী প্রতিনিধি দুর্গা প্রসাদ ভাট্টারিকেও সর্বসম্মতিক্রমে ২০১৬ সালে ইউনিসেফের এশিয়া প্যাসিফিক এলাকার দ্য ব্যুরো অফ দ্য এক্সিকিউটিভ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়।
শনিবার নিউইয়র্ক থেকে জাতিসংঘে নেপালের স্থায়ী মিশনের এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘এই নির্বাচনের মাধ্যমে নেপাল অন্যান্য বৈশ্বিক পর্যায়ে জাতিসংঘের সঙ্গে কাজ করার আসল সুযোগ পেলো। সাম্প্রতিক সময়ে নেপাল শিশু বিষয়ক বিভিন্ন কাজেও অংশ গ্রহণ করবে।’
গত বছর এপ্রিলে বড় ধরণের ভূমিকম্পের কারণে একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে নেপালের অবকাঠামো। নতুন করে তাই স্বপ্ন দেখছে দেশটির ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষ। এমন একটা অবস্থায় ইউনিসেফের নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় নেপালের আশা যেন আরো এক ধাপ বেড়ে গেছে।