ঢাকাSunday , 10 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কারো ভাগ্যেই ছিল না ৭০০০ কোটি টাকার লটারি!

Link Copied!

Latariআন্তর্জাতিক ডেস্ক : ৬৯টি নম্বর। এরমধ্যে মধ্যে পাশাপাশি পাঁচটি নম্বর এবং এক থেকে ২৬ এর মধ্যে ষষ্ঠ নম্বরটি মেলাতে হবে। ব্যাস, তাহলেই আপনার ভাগ্যে ৭ হাজার ২৪ কোটি টাকার (১ ডলার=৭৮ টাকা ধরে) পুরস্কার!
আন্দাজ করতে পারছেন নাতো? পাওয়ার বল নামে পরিচিত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ অর্থের এই লটারির অর্থমূল্য এমনই। তবে সবচেয়ে বড় খবর হল শনিবার রাতে এর ড্র অনুষ্ঠিত হলেও এর পুরস্কার পাননি কেউই! সত্যিই, কেউই জিততে পারেননি ৯০ কোটি মার্কিন ডলার মূল্যের লটারির ড্র।
কী ভাবছেন, টাকাগুলো মেরে দিয়েছে কর্তৃপক্ষ? না, তেমনটা নয়, শনিবার রাতে কেউ সেটি জিততে না পারায় পরবর্তী ড্র হবে বুধবার। ফলে লটারির মূল্যমান বেড়ে দাঁড়াতে পারে ১৩০ কোটি ডলারের (এক দশমিক তিন বিলিয়ন ডলার) মতো।
এবার লটারি পাওয়ার আশায় লটারি বিক্রেতাদের দোকানের হুমড়ি খেয়ে পড়েছিলো মানুষ। দোকানগুলোর বাইরে দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে, যা বাড়িয়ে দিয়েছিলো লটারি মূল্যমানও।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৪টি এবং তিনটি সীমানায় অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বুধবার এবং শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৯ মিনিটে এই ড্র অনুষ্ঠিত হয়।
এবার ড্র’র আগে লটারি কর্তৃপক্ষ জানিয়েছিল, ২৯ কোটি ২০ লাখের মধ্যে একজনের এই লটারি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এবার কেউ জিতলেও তিনি তাৎক্ষণিক ভাবে পুরো অর্থ পাবেন না। শুরুতে তাকে ৫৫ কোটি ডলারের বেশি প্রদান করা হতো। আর বাদবাকি অর্থ বাৎসরিক বেতনের মত ২৯ বছরের কিস্তিতে পাওয়ার কথা।