ঢাকাSunday , 10 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

Link Copied!

PMনিজস্ব প্রতিবেদক : মুসলমানদের দ্বিতীয় ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (রোববার) সকাল ১১টায় মোনাজাত শুরু করেন তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি ও দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ। আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মানুষের ঢল নামে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে। এই মোনাজাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। সেইসঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়। এর সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং প্রধানমন্ত্রী পরিবারের অন্যান্য সদস্যরা।