ঢাকাSunday , 10 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আখেরি মোনাজাতে অংশ নিলেন খালেদা জিয়া

Link Copied!

Khaledaনিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে আখেরি মোনাজাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাসা থেকে খালেদা জিয়াও এতে শরিক হন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি বলেন, ‘বিগত কয়েক বছর ধরে টঙ্গীর ঐতিহাসিক বিশ্ব ইজতেমা ময়দানে গিয়ে মোনাজাতে অংশ নিতেন খালেদা জিয়া। কিন্তু গত বছর রাজনৈতিক পরিবেশ অনুকূলে না থাকায় আখেরি মোনাজাতে অংশ নিতে তিনি ইজতেমায় যাননি। ওই সময় তার রাজনৈতিক কার্যালয়ে বসেই মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। এবার সে ধরনের কোনো পরিস্থিতি না থাকলেও বাসায় বসেই দোয়ায় অংশ নিয়েছেন।’