অর্থনৈতিক প্রতিবেদক : বাণিজ্যমেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের নজর কাড়তে বিভিন্ন ধরনের প্যাকেজ, ছাড়, কমিশন দিয়ে থাকে। সে ধারা বজায় রেখে ইলেক্ট্রনিক্স সামগ্রীতে ১০% ডিসকাউন্ট সুবিধা দিচ্ছে মিনিস্টার। এছাড়া প্রতিষ্ঠানটির দুটি মডেলের রেফ্রিজারেটরে ৪০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত ছাড় দেয়া হয়েছে।
মিনিস্টার প্যাভিলিয়নের কর্মকর্তারা জানান, বিদেশি পণ্যের চেয়ে দেশীয় পণ্য হিসেবে মিনিস্টার গুনগত মান বজায় রাখছে। ফলে ক্রেতারা এ কোম্পানির ইলেক্ট্রনিক্স সামগ্রী ব্যবহার করে স্বাচ্ছন্দ বোধ করেন। মেলা উপলক্ষে মিনিস্টার রেফ্রিজারেটরে (মডেল নং ২০০) সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত ছাড় দেয়া হয়েছে। ছাড় দেয়ার পর যে মূল্য দাঁড়ায় তার উপর ১০ শতাংশ হারে ডিসকাউন্টও থাকছে। এছাড়া ২৩০ মডেলের রেফ্রিজারেটরে দেয়া হচ্ছে ৪০০০ টাকা ছাড়।
রেফ্রিজারেটর ছাড়াও মেলায় মিনিস্টারের প্যাভিলিয়নে এলইডি টেলিভিশন, সিআরটি টেলিভিশন, ওয়াশিং মেশিন, আয়রন, রাইস কুকার, ব্লেন্ডার, স্যান্ডুইচ মেকার, এয়ারকন্ডিশন (এসি) প্রদর্শন করা হয়েছে।
প্যাভিলিয়নের কর্মরত সিনিয়র এক্সিকিউটিভ আরমান হোসেন বলেন, বাংলাদেশের আমাদের কোম্পানিই টেলিভিশনে ৫ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং ২ বছর প্যানেল (পিকচার টিউব) ওয়ারেন্টি দিয়ে থাকে। তাই মেলায় ক্রেতা দর্শনার্থীদের এলইডি টিভি এবং রেফ্রিজারেটরের দিকে আগ্রহ বেশি। তিনি আরো বলেন, মেলা থেকে ক্রেতা-দর্শনার্থীরা মিনিস্টারের যেকোন পণ্য কিনলে উপহার হিসেবে দেয়া হচ্ছে বিদেশি ভালো মানের প্রসাধনী সামগ্রীর গিফট বক্স। সেই সঙ্গে ১০ শতাংশ ডিসকাউন্ট তো রয়েছেই।
মিনিস্টারের রেফ্রিজারেটরের বিষয়ে তিনি বলেন, মেলায় মিনিস্টারের গ্লাস ডোর রেফ্রিজারেটর পাওয়া যাচ্ছে, এতে কোনো ধরনের স্কেচ, মরিচা পড়বে না। আর এ কারণেই ক্রেতা দর্শনার্থীদের কাছে এই রেফ্রিজারেটর আকর্ষণয় হয়ে উঠেছে। এছাড়া ৪২ ইঞ্চি এলইডি টিভিতে ওয়াই-ফাই সুবিধা, ওয়ার্লেস ডিসপ্লে, ইউটিউব, ওয়েব ব্রাউজিং করা যায়। মিনিস্টারের পণ্যে বিদ্যুৎ খরচ কম হয় বলেও জানান তিনি।
মেলায় আগত ক্রেতাদের সঙ্গে আলাপকালে তারা জানান, বিদেশি পণ্যের চেয়ে যদি গুনগত মানের দিক থেকে দেশীয় পণ্য ভালোসহ দামে সাশ্রয়ী হয় তাহলে তা কিনতে তারা আগ্রহী। আর মিনিস্টারের পণ্যে মূল্যে সাশ্রয়ী ও মান ভালো বলেই এ কোম্পানির পণ্য কিনতে আগ্রহী অনেকেই।
এমন একজন ক্রেতা আফজাল হোসেন। তিনি বলেন, মিরপুর থেকে মেলায় এসেছি। দুই বছর আগে মাইওয়ানের একটা ফ্রিজ আমি কিনেছিলাম। গুনগত মান ভাল হওয়ার কারণে এবার তাদেরই সহযোগী প্রতিষ্ঠান মিনিস্টারের এলইডি টিভি কিনতে মেলায় এসেছি।
মেলায় মিনিস্টারের ২৪, ৩২, ৪২ ইঞ্চি এলইডি টিভি রয়েছে; যার মূল্য যথাক্রমে ১৯ হাজার ২০০ টাকা, ২৪ হাজার ৬২৪ টাকা, ৪৫ হাজার ১৬৩ টাকা।
মেলার প্যাভিলিয়ন ইনচার্জ মো. মামুন জানান, মিনিস্টারে গুনগত মান ভালো থাকার কারণে মেলায় ক্রেতারা প্যাভিলিয়নে ভিড় করছেন।
কোন পণ্যে বেশি সাড়া পাওয়া যাচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, রেফ্রিজারেটর ও এলইডি টিভিতে মানুষের আগ্রহ বেশি।

