ঢাকাFriday , 8 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ইজতেমা : জঙ্গি হামলার আশঙ্কায় ৫ স্তরের নিরাপত্তা

Link Copied!

Ijtemaনিজস্ব প্রতিবেদক : বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখেই পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান।
শুক্রবার বেলা ১১টায় ১০ মিনিটে বিশ্ব ইজতেমার পাশে র‌্যাবের কন্ট্রোলরুমে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বিশ্ব ইজতেমায় নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো ইজতেমা এলাকায় সিসিটিভির ব্যবস্থা নেয়া হয়েছে।’
জিয়াউল আহসান বলেন, ‘জঙ্গি হামলা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় হচ্ছে। হামলার চেষ্টা হচ্ছে। আমরাও বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। সেজন্য আমরা এ উদ্যোগ নিয়েছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০০০ সালে থেকে এদেশে জঙ্গি হামলা শুরু হয়। আমরা দেশের জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা নিয়ে এটা বন্ধ করতে পেরেছি। আশা করি, শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা শেষ হবে।’ শুক্রবার সকাল থেকে বিশ্ব ইজতেমা ময়দানে পুলিশ ও র‌্যাবের হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে।