ঢাকাWednesday , 6 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মীর কাসেমের আপিলের শুনানি ২ ফেব্রুয়ারি

Link Copied!

mir-kasem-0নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২ ফেব্রুয়ারি।
ওই তারিখের আগে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদেরকে মীর কাসেমের আপিলের পেপারবুক, প্রয়োজনীয় নথিপত্র আদালতে জমা দিতে বলা হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন : বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মীর কাসেম আলীর পক্ষে আপিলের শুনানি করবেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
গত ২২ এপ্রিল মীর কাসেমের আপিলের সারসংক্ষেপ ২০ মে-র মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। পরে সময় আবেদন করেন মীর কাসেমের আইনজীবীরা।
গত বছরের ৩০ নভেম্বর ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস চেয়ে আপিল করেন মীর কাসেমের আইনজীবীরা।
আপিলে তার খালাসের পক্ষে ১৮১টি যুক্তি তুলে ধরা হয়। ২০১৪ সালের ২ নভেম্বর বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাসেমকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আনীত ১১ ও ১২ নম্বর অভিযোগে মুক্তিযোদ্ধা জসিম ও জাহাঙ্গীর আলম চৌধুরীকে হত্যার দায়ে আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এর মধ্যে ১২ নম্বর অভিযোগে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে রায় প্রদান করা হয়।
এ ছাড়া ২ নম্বর অভিযোগে মীর কাসেম আলীকে ২০ বছর; ৩, ৪, ৬, ৭, ৯ ও ১০ নম্বর অভিযোগে ৭ বছর করে এবং ১৪ নম্বর অভিযোগে ১০ বছর কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। অন্যদিকে ১, ৫, ৮ ও ১৩ নম্বর অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।