ঢাকাWednesday , 6 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

Link Copied!

haidrogenআন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মত একটি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
বুধবার সফলভাবে এ পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খররে জানান হয়, ‘৬ জানুয়ারি (বুধবার) স্থানীয় সময় সকাল ১০টায় দেশের প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে।’
এই ঘোষণার কিছুক্ষণ আগেই দেশটির পরমাণু পরীক্ষা কেন্দ্র ‘পুংগিয়ে-রি’য়ের কাছে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। পরমাণু বিস্ফোরণের কারণেই এমনটা হয়ে থাকতে পারে বলে চীনের ভূমিকম্প পর্যবেক্ষকরা মনে করছেন। এই হাইড্রোজেন বোমা মৌলিক পরমাণু বোমার চাইতেও অনেক বেশী শক্তিশালী এবং ফিউসন ব্যবহারের মাধ্যমে এটিকে অধিকতর শক্তিশালী করা হয়ে থাকে।
গত মাসেই পিয়ংইয়ং একটি হাইড্রোজেন বোমা তৈরি করছে বলে ঘোষণা দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও নিজেদের পরমাণু অস্ত্র উন্নত করার পরিকল্পনা বহাল রেখেছে দেশটি।