ঢাকাThursday , 10 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সূচকের মিশ্র প্রবণতায় সপ্তাহ শেষ

Link Copied!

DSE-CSEঅর্থনৈতিক প্রতিবেদক : টানা তিন দিন অব্যাহত পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারেই আগের দিনের ধারাবাহিকতায় লেনদেনও কমেছে। দরপতন হয়েছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৫৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস৩০ সূচক দশমিক ২ পয়েন্ট কমে ১ হাজার ৭৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।
তবে শরিয়াহ সূচক ডিএসইএস দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ৭ কোটি টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৮১ কোটি টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৪১টির আর অপরিবর্তিত আছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১৩ পয়েন্ট কমে ৮ হাজার ৫০৫ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া সিএসই৫০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ১৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৫৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২২ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৭৬ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ৯৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১১৬টির আর অপরিবর্তিত আছে ৪১টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৭ লাখ টাকা।