ঢাকাWednesday , 9 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীতের সবজির দাম কম তাই মূল্যস্ফীতি কমেছে

Link Copied!

Lotas kamalঅর্থনৈতিক প্রতিবেদক : পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে চলতি অর্থবছরে নভেম্বর মাসের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ০৫-এ। যা অক্টোবর মাসে ছিল ছিল ৬ দশমিক ৯১।
বুধবার দুপুরে শেরে বাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাসিক ভোক্তামূল্য সূচক পরিস্থিতির হার তুলে ধরতে গিয়ে এ তথ্য জানান পরিককল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
তিনি বলেন, ‘মূল্যস্ফীতি কমার কারণ, শীতকালীন সবজি সরবরাহ বৃদ্ধি পাওয়া। সাধারণত এসব সবজির দাম কম থাকে। তাই মূল্যস্ফীতিও কম।
তিনি বলেন, ‘এমনিতে যদি কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তাহলে মূল্যস্ফীতি কমই থাকে। চলতি বছরের নভেম্বরেই সবচেয়ে কম মূল্যস্ফীতি দাঁড়িয়েছে।’
চলতি বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ১৭ শতাংশ বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।