ঢাকাWednesday , 9 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেসিকের তিন ডিএমডিসহ ৪ কর্মকর্তা অপসারণ

Link Copied!

basic-bank-accঅর্থনৈতিক প্রতিবেদক : দুর্নীতির অভিযোগে বেসিক ব্যাংকের তিন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও এক মহাব্যবস্থাপককে (জিএম) অপসারণ করা হয়েছে। অপসারিতরা হলেন, ব্যাংকটির ডিএমডি ফজলুস সোবহান, রুহুল আলম ও সেলিম এবং মহাব্যবস্থাপক (জিএম) মাহবুবুল আলম।
বুধবার ওই চারজনকে অপসারণ সংক্রান্ত ব্যাপারে চিঠিও পাঠানো হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। সূত্রটি আরো জানায়, মামলা পরিচালনায় বেশি টাকা খবচের অভিযোগে এসব কর্মকর্তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে। একটি মামলা পরিচালনার জন্য অতিরিক্ত দু’জন আইনজীবী নিয়োগ দিয়ে ব্যাংকের ২৬ লাখ টাকা ক্ষতি করেন।
সূত্রটি আরো জানায়, গত ২৩ নভেম্বর এসব কর্মকর্তাকে একটি কারণ দর্শানোর চিঠি দেয় ব্যাংক কর্তৃপক্ষ। আজকের পর্ষদ সভায় তাদের প্রত্যেকের বক্তব্য নিয়ে আলোচনার পর অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
বেসিকের ঋণ কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ততার দায়ে তাদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা রুহুল আলম ছাড়া অন্য সবার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।