ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন বন্ধ রেখে নির্বাচন নয় : পরিকল্পনামন্ত্রী

Link Copied!

kamalঅর্থনৈতিক প্রতিবেদক : ‘নির্বাচনও চলবে উন্নয়নও চলবে’ বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ কথা বলেন। প্রকল্প স্থগিত রাখতে নির্বাচন কমিশনের চিঠির পরও প্রকল্প অনুমোদন দেয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা আজকে যে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছি এগুলো কোনো সুনির্দিষ্ট পৌরসভার জন্য নয়। এই প্রকল্পগুলো সব জাতীয় উন্নয়ন প্রকল্প।’
‘উন্নয়ন বন্ধ রেখে নির্বাচন নয়’ জানিয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচন একটি চলমান প্রকল্প। সারাবছরই নির্বাচন হয়। তাই বলে তো উন্নয়ন বন্ধ রাখা যাবে না। এই নির্বাচনের পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। সারাদেশে তো ইউনিয়ন পরিষদ আছে তাই বলে কি উন্নয়ন থেমে থাকবে? উন্নয়ন চলবে নির্বাচনও চলবে।’
‘নির্বাচন বিধি অনুযায়ী হোক, সুষ্ঠভাবে হোক আমরা তা দেখতে চাই।’ বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গতকাল সোমবার পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর এলাকায় রাজস্ব বা উন্নয়ন তালিকাভুক্ত প্রকল্প অনুমোদন স্থগিত রাখার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে চিঠি প্রদান করে নির্বাচন কমিশন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী- নির্বাচনপূর্ব সময়ে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করা যাবে না। সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি এসব প্রতিষ্ঠানের তহবিল থেকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে অনুদান, বরাদ্দ বা অর্থ ছাড় করতে পারবে না।