ঢাকাMonday , 7 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যালায়েন্স-অ্যাকর্ডকে এক সেকেন্ডও সময় নয়

Link Copied!

Tofayelঅর্থনৈতিক প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকার সুবিধা (জিএসপি) ফিরে পেতে এবার অ্যাকর্ড ও অ্যালায়েন্সের প্রতি আলটিমেটাম দিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ২০১৮ সালের মধ্যে জিএসপি না পেলে সরকারের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ না বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  ‘ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপো ফর বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিন দিনব্যাপী এই এক্সপো চলবে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কর্মরত ইয়োরোপীয় ক্রেতাদের জোট অ্যালায়েন্স এবং উত্তর আমেরিকান ক্রেতাদের জোট অ্যাকর্ড-এর মেয়াদ ২০১৮ সালের জুলাই মাসে শেষ হবে। ইতোমধ্যে তারা সরকারের কাছে মেয়াদ বাড়ানোর আবেদন করেছে। যেহেতু যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা বাতিল করেছে সেহেতু আমরা এই দুই সংস্থার মেয়াদ শেষ হওয়ার পর এক সেকেন্ড সময়ও বাড়াবো না।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিদেশে প্রতিদিন হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। সেখানে মানবাধিকার লঙ্ঘন হয় না। আর আমাদের দেশে ছোটাখাটো সমস্যার পর কাউকে গ্রেপ্তার করলেই মানবাধিকার লঙ্ঘন হয়ে যায়। বিদেশিরা এ নিয়ে আলোচনা-সমালোচনা করতে থাকে।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা বন্ধ করে দিয়েছে, তাতে আমাদের কোনো ক্ষতি হয়নি। জিএসপি সুবিধা বন্ধ করার পরও আমাদের রপ্তানি আয় বেড়েছে।’
বিভিন্ন দেশে ফায়ার সেফটি ও ওয়ার্কার্স সেফটি নিয়ে কাজ করা এলায়েন্স ও অ্যাকর্ডকে সতর্ক করে দিয়ে মন্ত্রী বলেন, ‘ভিয়েতনামে শ্রমিক ইউনিয়ন খুব শক্তিশালী। সে দেশে এলায়েন্স প্রতিনিধিকে ঢোকার জন্য ভিসা পর্যন্ত দেয়া হয়নি। অথচ আমাদের দেশে তাদের কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়া হয়েছে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘রানাপ্লাজা ধসের ঘটনার পর বাংলাদেশের ইমেজ অনেক ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু রানাপ্লাজাকে দিয়ে সমগ্র বাংলাদেশের চিত্র পরিমাপ করা যাবে না। বাংলাদেশের অধিকাংশ গার্মেন্ট ইন্ডাস্ট্রি নিয়ম কানুন ও তাদের শ্রমিকদের নিরাপত্তা পরিপূর্ণ করেছে।’
অনুষ্ঠানে অতিথি ছিলেন- বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, এলায়েন্স ফর বাংলাদেশ ফায়ার সেফটি’র ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ রবিন, বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান, ইলিভেট-এর সিইও আইএএন স্পাউলডিং প্রমুখ।