ঢাকাMonday , 7 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নভেম্বরে রপ্তানি আয়ে বড় উল্লম্ফন

Link Copied!

garmentsঅর্থনৈতিক প্রতিবেদক : কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও সদ্য সমাপ্ত নভেম্বরে রপ্তানি আয়ে বড় ধরনের উল্লম্ফন হয়েছে। অক্টোবরের তুলনায় নভেম্বরে দেশের রপ্তানি আয় বেড়েছে ৩৭ কোটি ৭৮ লাখ ডলার। প্রবৃদ্ধির হার ১৫ দশমিক ৯৩ শতাংশ। নভেম্বর মাসে মোট রপ্তানির পরিমাণ ২৭৪ কোটি ৯৩ লাখ ডলার; অক্টোবরে যা ছিল ২৩৭ কোটি ১৫ লাখ ডলার।
রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৩৩ কোটি ১৯ লাখ ডলার। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ৭৩ শতাংশ। গত বছরের নভেম্বরে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ২৪১ কোটি ৭৪ লাখ ডলার।
নভেম্বরেও রপ্তানি আয় বৃদ্ধি পাওয়ায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ৭১ শতাংশে।
গত অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সময়ে রপ্তানি আয় ছিল ১ হাজার ২০৭ কোটি ডলার। চলতি অর্থবছরের একই সময়ে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৮ ডলারে।
এই সময়ে সবচেয়ে বেশি আয় হয়েছে নিট পোশাক রপ্তানি থেকে। এর পরিমাণ ৫২৩ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ডলার। এর মধ্যে উভেন পোশাক থেকে এসেছে ৫২২ কোটি ৬০ লাখ ৩০ হাজার ডলার। নিট পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৭৮ শতাংশ। উভেনে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৩৫ শতাংশ। নিট পোশাক রপ্তানিতে লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৬৮ শতাংশ বেশি আয় হয়েছে।
জুলাই-নভেম্বর সময়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানি বেড়েছে ২ দশমিক ৮৬ শতাংশ; যদিও ৩ নভেম্বর থেকে কাঁচা পাট রপ্তানি বন্ধ রয়েছে। ওষুধ রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১৮ শতাংশ। তবে হিমায়িত চিংড়ি রপ্তানি ২৫ দশমিক ২৪ শতাংশ কমেছে। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি কমেছে ১ দশমিক ১৪ শতাংশ। কৃষি পণ্য রপ্তানি কমেছে ২৩ দশমিক ৬২ শতাংশ।
চলতি অর্থবছরে ৩ হাজার ৩৫০ কোটি ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।
গত ২ নভেম্বর প্রথমে ৩ নভেম্বর থেকে এক মাস কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখার প্রজ্ঞাপন জারি করেছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এরপর ৩ ডিসেম্বর অনির্দিষ্ট সময়ের জন্য কাচাঁপাট রপ্তানি বন্ধের ঘোষণা দেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়।