অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
শনিবার ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুলের কাছে চেক হস্তান্তর করেন।
এসময় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএইচএম লতিফ উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সেক্রেটারি আসাদুজ্জামান কোহিনুর সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

