ঢাকাSaturday , 5 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউক্যাশ-মেঘনা লাইফের মধ্যে চুক্তি

Link Copied!

ucb-megnaঅর্থনীতি ডেস্ক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মোবাইল আর্থিক পরিষেবা ইউক্যাশ এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এখন থেকে ‘ইউক্যাশ’ এর মাধ্যমে মেঘনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের এর গ্রাহকদের বীমার টাকা গ্রহণ এবং বীমাদাবি প্রদান করা যাবে।
বৃহস্পতিবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীর উপস্থিতিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা মাহমুদ রফিকুর রহমান ও মেঘনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের সিএফও মোহাম্মাদ তারেক এফসিএ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, এফসিএস, মেঘনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের সিইও এনসি রুদ্র, ডিএমডি (এডমিন) ডিএস তাইফুল ইসলাম, জয়েন্ট এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সাব্বির হোসেন এফসিএ, সিনিয়র জিএম (আইটি) সাইফুদ্দিন আহমেদ অপুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।